Ather Rizta আপনাদের জন্য দারুণ উপকারী ফিচারস নিয়ে চলে এসেছে। ফ্যামিলি ওরিয়েন্টেড ফিচার এবং রাইডিং কমফোর্ট - এর পাশাপাশি ব্যাটারি প্যাক ও রিয়েল ওয়ার্ল্ড রেঞ্জ - এর সুবিধা পেয়ে যাচ্ছেন। এই ইলেকট্রিক স্কুটারে একবার চার্জ দিলে প্রায় ১৬০ কিলোমিটার ছুটবে। এছাড়াও ভারতের বিভিন্ন জায়গার ফাস্ট চার্জিং স্টেশন থেকে খুব দ্রুত চার্জ করতে পারবেন। মধ্যবিত্ত পরিবারের সাধারণ মানুষের জন্য আর্থিক সাশ্রয়ের জন্য এটি খুবই আকর্ষণীয় বহন। এই স্কুটারটি কিনতে যেমন কম দাম তেমনি যারা পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে চিন্তিত তাদের জন্য উপকারী। আথারের এই ফ্যামিলি ইলেকট্রিক স্কুটারটি পরিবারের সদস্যদের সুবিধার জন্য বসার বড় জায়গা রয়েছে এবং সিটের নিচে ৩৪ লিটারের বড় আকারের একটি জায়গা রয়েছে। যেখানে আপনার আপনাদের দরকারী জিনিসপত্র রাখতে পারেন।
ভারতীয় বাজারে অন্যান্য ইলেকট্রিক স্কুটারগুলির সঙ্গে কম্পিটিশনে নেমে পড়েছে Ather Rizta। আপনারা এই আথার রিজটা মূলত তিনটি ভেরিয়েন্টের মধ্যে পেয়ে যাবেন - Rizta S (2.9 kWh), Rizta Z (2.9kWh) এবং টপ স্পেক ভ্যারিয়েন্ট Rizta Z (3.7kWh)। এছাড়াও রিজার্ভ মোড় থাকার কারণে খুব সহজেই পার্কিং লটে ও ট্রাফিকের মধ্যে পিছনে নিয়ে যেতে পারেন। আবার আথেরের এই ইলেকট্রিক স্কুটারে Fall Safe মোড় রয়েছে ফলে যদি কোনো কারণে এটি পড়ে যায় বা কোনো দুর্ঘটনা ঘটে তাহলে অটোমেটিক মোটরটির পাওয়ার কাট হয়ে যায়। এই স্কুটারে Bluetooth Connect করার অপশন রয়েছে, যার দ্বারা আপনার যাত্রায় কোনো ফোন কল আসলে খুব সহজেই রিসিভ করতে পারবেন। এটি দেখতে খুব সুন্দর যা আপনার যাত্রায় আপনার সৌন্দর্য ও মান উভয়ই বৃদ্ধি করবে। পারিবারিক স্কুটারের জন্য এটির স্পিড ঘণ্টায় ৮০ কিলোমিটার পর্যন্তই স্থগিত করা হয়েছে যা মহিলা এবং পুরুষ নিরাপদে চালাতে পারবেন।
Turn-by-Turn- Nevigetion যুক্ত যার কারণে অচেনা রাস্তায় যাওয়ার সময় মোবাইল হোল্ডার লাগাতে হবে না। এতে বর্তমান Skid Control ফেসিলিটি থাকায় কোনো ভেজা রাস্তায় যাওয়ার সময় স্লিপ করবে না। আপনি দ্রুত চার্জ করতে আপনার ফাস্ট চার্জিং নেটওয়ার্ক ব্যবহার করতে পারেন। এছাড়াও এর মধ্যে Emerjency Stop Button আছে। যার দ্বারা হঠাৎ যদি ব্রেক কষেন তাহলে অটোমেটিক টেল লাইট ফ্ল্যাশ করবে। এর ডিসপ্লেটি রয়েছে ৭ ইঞ্চির নন টাচ Deep View Display, এর জন্য সরাসরি সূর্যের আলোতেও দেখতে পাবেন। ৩.৭ ভ্যারিয়েন্ট - এ একবার চার্জ দিলে ১৬৯ কিলোমিটার যাত্রা করতে সক্ষম এবং 2.9 ভ্যারিয়েন্ট এর স্কুটারে একবার চার্জ দিলে ১৩০ কিলোমিটার পর্যন্ত যেতে সক্ষম। এতকিছু ফেসিলিটি একসাথে এত কম দামে পেয়ে যাবেন। এই ধরনের আরও বিভিন্ন সুবিধার খবর পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।
